বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আসছে ভয়ঙ্কর ধুলো ঝড়
আসছে ভয়ঙ্কর ধুলো ঝড়

আসছে ভয়ঙ্কর ধুলো ঝড়

নিউজ ডেস্কঃ সম্প্রতি নাসার একটি উপগ্রহ চিত্রে দেখা গেছে, দীর্ঘ দুই হাজার মাইল লম্বা ভয়ঙ্কর এক ধুলোর ঝড় ধেয়ে আসছে। প্রতিবছর আফ্রিকার উপকূল থেকে সাহারা মরুভূমি ফেরত ধুলো বাতাসে বয়ে এসে বিপত্তি বাধালেও এ বছর বিষয়টি  ভয়ানক হতে চলেছে। উত্তর আটলান্টিক মহাসাগরের ওপরে ওই ধুলোর ঝড়টি অবস্থান করছে। কিন্তু ঝড়টির লেজের অংশ এখনও স্পষ্ট নয়। ফলে যদি সত্যিই এটি সাগর পেরিয়ে এসে পড়ে, তাহলে এর আকার হতে পারে প্রায় পাঁচ হাজার মাইল।

জানা যায়, প্রায় একসপ্তাহ আগে উপগ্রহ চিত্রে প্রথম ধরা পড়ে যে আফ্রিকার উপকূল থেকে ধুলোর ঝড় আসতে শুরু করেছে। কিন্তু সেই সময়টা প্রায় একসপ্তাহ আগে। এখনও সেই ঝড়ের শেষ অংশ উপকূলেই রয়েছে। তার মানে এটি আকারে মারাত্মক বড়। এভাবে যদি এর গতিপথ থাকে, তাহলে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে তাণ্ডব চালাতে পারে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।