তরিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ার প্রয়াত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়মে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ মাহাবুবুর রহমান, ডাঃ জাফর সাদিক, ডাঃ ফাতেমা, ডাঃ নার্গিস পারভীন, ডাঃ সেলিনা , সহ শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ মিজানুর রহমান ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ হাবিবুর রহমান।
প্রয়াত ডাঃ আনিছুর রহমান ২০২১ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ বাসভবন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসালয়ে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
