Monday, 21st September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ
কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ

কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণালংকার ও ব্যবহৃত কাপড়চোপড় নিয়ে চলে যাওয়ার অভিযোগ করেছেন মো. সাইদ মোড়ল নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ও অভিযোগ সূত্রে থেকে জানা যায়, প্রায় এক বছর আগে মো. সাইদ মোড়লের সঙ্গে মোছা. আয়শা খাতুন ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে তারা একসঙ্গে সংসার করে আসছিলেন। তবে গত কয়েক মাস ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও কলহ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে সাইদ মোড়ল বলেন, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বোনের অপারেশন হওয়ায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কালিগঞ্জের পাউখালী এলাকায় যান। এ সুযোগে তার স্ত্রী বাড়িতে থাকা সোকেসের ড্রয়ারে রাখা গরু বিক্রির নগদ ৭০ হাজার টাকা, প্রায় পাঁচ আনা ওজনের একজোড়া স্বর্ণের দুল ও নাকফুল, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, এবং নিজের ব্যবহৃত কাপড়চোপড় নিয়ে বাড়ি থেকে চলে যান।
তিনি আরও জানান, রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সোকেসের ড্রয়ারে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকারও না পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান। ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে অবহিত করেন।

অভিযোগে নুরুজ্জামান, আশুরা খাতুনসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে আয়শা খাতুনের সন্ধান পাওয়া গেলেও তাকে সংসারে ফিরে আসার অনুরোধ করা হলে তিনি রাজি হননি সাথে ফিরিয়ে যাওয়ার জন্য এবং অভিযোগে উল্লিখিত টাকা ও স্বর্ণালংকার ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে দাবি করেছেন সাইদ মোড়ল।

সাইদ মোড়ল আরও দাবি করেন, দ্রুত নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা না হলে সেগুলো আত্মসাৎ বা অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। এ কারণে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।