বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছার গদাইপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
পাইকগাছার গদাইপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পাইকগাছার গদাইপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সরদার ইউনুছ আলী, পাইকগাছা প্রতিনিধিঃ

পাইকগাছায় মাদক-জুয়া, চুরি,নারী নির্যাতন, বাল্য বিয়ে প্রতিরোধ সহ আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে গদাইপুর বাজার চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার( ডি সার্কেল) মোঃ হুমায়ুন কবির,ওসি মোঃ এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক নির্মল বৈরাগী,উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম। বক্তব্য রাখেন ইউপি সদস্য আঃ সাত্তার, জগন্নাথ দেবনাথ,জবেদ আলী গাজী,সাবেক ইউপি সদস্য শেখ সুমন আহম্মেদ,শেখ আতাউর রহমান,ইমরান হোসেন,জুয়েল আহম্মেদ,গদাইপুর ইউনিয়ন মহিলা আ’লীগ সভাপতি খুকুমনি বেগম, নাজমা কামাল, ওলিয়ার রহমান,জাকির হোসেন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, সালাউদ্দীন কাদের,মিথুন,বাদশা সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।