Sunday, 27th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি
কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি

কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা বাজারে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাজারের তৃষ্ণা জুয়েলার্স নামের দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দোকান মালিক নলতা গ্রামের কালিদাস স্বর্ণকার। তাঁর দাবি, রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সকালে বাজারে এসে দোকানের শাটার ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, লকার ভেঙে স্বর্ণ ও রুপার বিভিন্ন মালামাল এবং লকারে থাকা নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তবে প্রাথমিক ভাবে চুরি যাওয়া স্বর্ণ, রুপা ও নগদ টাকার সঠিক পরিমাণ বা আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। দোকানের মালিক ও সংশ্লিষ্টরা মালামালের হিসাব-নিকাশ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন।

চুরির খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দোকানটি পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ঘটনার সময় বাজারে দায়িত্বে থাকা নাইট ডিউটির কর্মীসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহসহ চুরির রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।