Sunday, 27th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসব অকুতোভয় শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে, তারা কেউই এ দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। ইনশাআল্লাহ, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা ছাত্র-জনতার রক্তের মূল্য পরিশোধ করব।”

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কলারোয়ার আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া পৌর শাখা আয়োজিত ‘কর্মী সম্মেলন-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

‘নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের’—সম্মেলনের এই প্রতিপাদ্য তুলে ধরে প্রধান অতিথি কর্মীদের উদ্দেশ্যে বলেন, অর্জিত স্বাধীনতায় আত্মতুষ্টির সুযোগ নেই। শহীদদের আমানত রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি কর্মীকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

কলারোয়া পৌর শাখা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ইউনূছ আলী (বাবু)-র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং কলারোয়া উপজেলা শাখার আমীর মাওলানা কামরুজ্জামান।

সম্মেলনে বিশেষ অতিথিবৃন্দ সামাজিক সুবিচার নিশ্চিত ও অর্পিত দায়িত্ব পালনে কর্মীদের তৃণমূলে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি কলারোয়া পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্পন্ন হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।