তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের নতুন ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে প্রেসক্লাবের বিপরীতে আনুষ্ঠানিক ভাবে ক্যান্টিনটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফজলুল হক, ইশারাত আলী, তাপস কুমার ঘোষ ও আতিকুর রহমান।নতুন ক্যান্টিন চালুর ফলে প্রেসক্লাবের সাংবাদিক ও সদস্যদের পাশাপাশি বিভিন্ন কাজে আসা অতিথিদের জন্য চা, কফি, নাশতাসহ প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা আরও সহজ হবে। একই সঙ্গে সাংবাদিকদের কর্মব্যস্ততার ফাঁকে সহকর্মীদের সঙ্গে বসে সময় কাটানোর একটি সুবিধাজনক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
