Friday, 9th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই
কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই

কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৭ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অন্যদিকে, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।