Wednesday, 7th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে রূপান্তরের ক্লাইম্ব’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
কালিগঞ্জে রূপান্তরের ক্লাইম্ব’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

কালিগঞ্জে রূপান্তরের ক্লাইম্ব’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

তাপস কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে ওয়াশ খাতকে শক্তিশালী করতে নাগরিক সমাজ, এনজিও ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও দায়িত্বশীল, জবাবদিহি মূলক ও ক্ষমতায়িত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ওয়াশ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াটারএইড বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. নেহাল আজমাত মহী এবং প্রজেক্ট ডেলিভারি স্পেশালিস্ট মো. তানজিল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের পরিচালক (ক্লাইমেট রেজিলিয়েন্স, ডিআরআর ও এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি) ফারুক আহমেদ।
মুক্ত আলোচনায় অংশ নেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, আহাম্মাদ আলী শাহ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা খান আহাদুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট জাফরুল্লাহ  ইব্রাহিম, নারী নেত্রী ইলা দেবী, প্যানেল চেয়ারম্যান এসএম আব্দুল রবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার বলেন, কালিগঞ্জ উপজেলা জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ উপজেলার মানুষের জন্য সুপেয় পানির সংস্থান একটি অত্যন্ত কঠিন বিষয়। সরকার তার সাধ্যমতো এ খাতের উন্নয়নে কাজ করছে।তিনি রূপান্তরের ক্লাইম্ব প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রমে অন্তর্ভুক্তি মূলক দৃষ্টিভঙ্গি অনুসরণ এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।উল্লেখ্য ক্লাইম্ব প্রকল্পটি সুইডেন সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশের কারিগরি সহায়তায় রূপান্তরের মাধ্যমে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে জলবায়ু-সহনশীল, জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তি মূলক ওয়াশ সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।