
কয়রা (খুলনা) প্রতিনিধি:বিএম আলামিন ইসলাম
খুলনার কয়রা কপোতাক্ষ কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল খেলা উপলক্ষে খেলোয়াড়দের প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
খেলা উপলক্ষে কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল্লাহ শিক্ষার্থীদের খেলাধুলায় শৃঙ্খলা, নিয়ম-কানুন মেনে চলা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কপোতাক্ষ কলেজের সভাপতি মামুন হোসোইন বলেন, “জয়-পরাজয় নয়, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ঐক্য ও সৌহার্দ্য গড়ে তোলাই ছাত্রদলের মূল উদ্দেশ্য।” তিনি প্রতিটি খেলোয়াড়কে প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে খেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে সকল খেলোয়াড়কে খেলায় নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, প্রতিপক্ষ দলের প্রতি সম্মান প্রদর্শন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
ফুটবল খেলায় অংশগ্রহণকারী একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীর প্রতি কলেজ কর্তৃপক্ষ ও আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানানো হয়েছে।