Sunday, 11th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩
আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

আশাশুনিতে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার-৩

 

আশাশুনি প্রতিনিধি।।

আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশাশুনি থানা পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মোক্তার আলী সরদারের ছেলে মোঃ রবিউল সরদার (৬৫) কে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে আশাশুনি থানায় ধর্ষণ মামলা রুজু করা হয়।

এ ছাড়া আশাশুনি থানার মামলা নং-২৫,তারিখ ২৩ জুলাই ২০২৬,পেনাল কোডের ৪৫৭/৩২৮/৩৮০ ধারার মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে উপজেলার বাইনতলা গ্রামের মো.মিজানুর মোল্যার ছেলে মো.মাসুম মোল্লা (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে,গোদাড়া গ্রামের ইউসুফ পাড়ের ছেলে নাজমুল ইসলাম’কে আদালতের ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে। সকল আসামীকে তাদের নিজ বাড়ি থেকে থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।