Sunday, 11th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ
কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির বিশেষ সাধারণ সভা, নতুন কমিটি গঠন ও ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কালিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির অডিটোরিয়ামে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির আয়োজনে সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আলহাজ আব্দুর রব, পল্টু বাসার, আলহাজ আব্দুল সবুর, হাফেজ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আসিফ, ব্যবসায়ী মশিউর রহমান, সাবরিনা সুলতানা, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনির ও শাফায়েত হোসেন। এ সময় সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, ইশারাত আলীসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, কালিগঞ্জ উপজেলায় মোট ১৩৫টি ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট রয়েছে। অনুষ্ঠানে সদস্যদের পরিচিতি পর্ব শেষে উপস্থিত প্রত্যেক সদস্যের হাতে একটি করে ফলজ বৃক্ষের চারা ও পরিচিতি কার্ড বিতরণ করা হয়।সভায় আগামী দুই বছরের জন্য সমিতির নতুন কমিটি গঠন করা হয়। পাশাপাশি সর্ব সম্মতিক্রমে সমিতির গঠনতন্ত্রের ৯ নং ধারা গৃহীত হয় এ ছাড়া সমিতির বাহিরে থাকা প্ল্যান্ট মালিকদের সমিতির আওতায় এনে তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়।বক্তারা পানির গুণগত মান বজায় রাখা, নির্ধারিত মূল্যে পানি বিক্রি এবং পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।