Sunday, 11th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জের চৌমুহনী বাজার কমিটির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
কালিগঞ্জের চৌমুহনী বাজার কমিটির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কালিগঞ্জের চৌমুহনী বাজার কমিটির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী বাজার কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী পারুলগাছা ফুটবল মাঠে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় হাবিবুর রহমানের নেতৃত্বাধীন ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাহাদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ব বাংলা ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।রবিবার (১১ অক্টোবর) বিকেলে উৎসব মুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।আরো উপস্থিত ছিলেন চৌমুহনী বাজার কমিটির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক জামসেদ মোড়ল, ক্যাশিয়ার আফজাল হোসেন ময়না, জামায়াত নেতা মোশাররফ হোসেন, সিরাজুল ইসলাম, দিদারুল ইসলাম রনি, হাফিজুর রহমানসহ চৌমুহনী বাজারের ব্যবসায়ী বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।খেলায় হাবিবুর রহমানের নেতৃত্বে পশ্চিম বাংলা ফুটবল একাদশ এবং ফাহাদ হোসেনের নেতৃত্বে পূর্ব বাংলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফাহাদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ব বাংলা ফুটবল একাদশ।খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান বাবু।এসময় বক্তারা বলেন স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।