
স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য গরীব, অসহায়, দুঃস্থ সনাতনীদের মাঝে উপহার হিসাবে শাড়ি বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক-১ জনাব মমতাজুল ইসলাম চন্দন।
শনিবার বিকাল ও সন্ধ্যার পরে কলারোয়া পৌরসভাধীন তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ডের ঘোষপাড়া দূর্গা মন্দির ও গোপীনাথপুরে দুটি পূজা মন্দিরে পৃথকভাবে সনাতনীদের হাতে তিনি এই উপহার তুলে দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সকল সনাতনীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, আমরা সকলে মিলেমিশে কলারোয়া ও দেশের জন্য কাজ করতে চাই, আমরা এই মিলেমিশে চলার মধ্য দিয়ে আনন্দ পেতে চাই। নিজের কোনো রাজনৈতিক স্পৃহা নেই জানিয়ে যুবদল নেতা চন্দন আরো বলেন, আমার মনে হয়েছে আপনাদের সাথে চলা এবং পাশে দাঁড়ানো উচিত, সেই উদ্দেশ্য নিয়েই আপনাদের কাছে এসেছি।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফন্ট কলারোয়া উপজেলা শাখার সভাপতি বাবু প্রকাশ চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবুর সার্বিক সহযোগিতায় উপহার বিতরণ কার্যক্রম সুচারুরুপে সম্পন্ন হয়।
বাবু প্রকাশ চন্দ্র হালদার অসহায় ও দুঃস্থ সনাতনীদের পাশে নিঃস্বার্থভাবে এগিয়ে আসায় যুবদল নেতা চন্দনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কলারোয়া উপজেলা শাখার সহ-সভাপতি বাবু স্বপন কুমার পাল। উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু নিশিত রায় চৌধুরী, যুগ্ম সম্পাদক বাবু দীপক কুমার ঘোষ, কোষাধ্যক্ষ তরুণ কুমার সরকার সহ: কোষাধ্যক্ষ চয়ন কুমার কুন্ডু, দপ্তর সম্পাদক নির্মল কুমার মন্ডল, হরিকান্ত পাল, ব্রহ্ম হরিদাস ঠাকুর আশ্রমের সহ-সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ, তুলসীডাঙ্গা ঘোষ পাড়া দুর্গা মন্দিরের সভাপতি বাবু রনজিৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক দুষ্টু কুমার ঘোষ সহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।