Sunday, 18th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া পৌরসভাধীন ৮টি পূজা মন্দিরে পৌরসভার পক্ষ থেকে উপহার প্রদান
কলারোয়া পৌরসভাধীন ৮টি পূজা মন্দিরে পৌরসভার পক্ষ থেকে উপহার প্রদান

কলারোয়া পৌরসভাধীন ৮টি পূজা মন্দিরে পৌরসভার পক্ষ থেকে উপহার প্রদান

স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন ৮টি পূজা মন্দিরে  শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যার পর কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক মো: আরিফুল ইসলাম পৌরসভার তুলসীডাঙ্গা, গোপীনাথপুর, মুরারি কাটি, পালপাড়া সহ বিভিন্ন মন্দিরে সরেজমিনে পরিদর্শন করে প্রত্যেক মন্দির পরিচালনা কমিটির সভাপতির হাতে উপহার স্বরূপ নগদ অর্থ তুলে দেন।

 

এসময় তিনি মন্দির কর্তৃপক্ষ, ভক্তবৃন্দ ও আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় ও তাদের খোঁজখবর নেন। তিনি সকল মন্দিরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব সম্পর্কে পূর্ণ সজাগ থাকার নির্দেশ দেন এবং  শান্তিপূর্ণ পরিবেশে পূজা  উদযাপন করায় সন্তোষ প্রকাশ করেন।

 

বিভিন্ন মন্দির পরিদর্শন ও উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: আরিফুল ইসলাম, মো: আল আমীন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট কলারোয়া উপজেলা শাখার সভাপতি বাবু প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কলারোয়া উপজেলা শাখার সহ-সভাপতি বাবু স্বপন কুমার পাল।  যুগ্ম সম্পাদক বাবু দীপক কুমার ঘোষ, কোষাধ্যক্ষ তরুণ কুমার সরকার সহ: কোষাধ্যক্ষ চয়ন কুমার কুন্ডু, দপ্তর সম্পাদক নির্মল কুমার মন্ডল, হরিকান্ত পাল, ব্রহ্ম হরিদাস ঠাকুর আশ্রমের সহ-সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ প্রমূখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।