Friday, 30th October 2026

প্রতাপনগরে পুকুরে ডুবে ৮০ বয়সী বৃদ্ধের মৃত্যু
প্রতাপনগরে পুকুরে ডুবে ৮০ বয়সী বৃদ্ধের মৃত্যু

প্রতাপনগরে পুকুরে ডুবে ৮০ বয়সী বৃদ্ধের মৃত্যু

এস,এম মোস্তাফিজুর রহমান।।

আশাশুনি উপজেলার প্রতাপনগরে পুকুরে ডুবে মোহাম্মদ আলী ঘোরামী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সরদারবাড়ি কমিউনিটি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
মরহুম মোহাম্মদ আলী ঘোরামী বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ঘোরামীর বাবা।
পারিবারিক সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ আলী ঘোরামী ও তাঁর স্ত্রী বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তাঁর স্ত্রী গোসল শেষে দ্রুত বাড়িতে ফিরে যান। পরে স্বামীর ফিরতে দেরি হওয়ায় তিনি ছেলে রফিকুল ইসলামকে বিষয়টি জানান।
রফিকুল ইসলাম পুকুরঘাটে গিয়ে বাবার ব্যবহৃত জুতা দেখতে পেলেও তাঁকে খুঁজে পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাঁর বাবাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে,পুকুরঘাটে পা পিছলে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।
মোহাম্মদ আলী ঘোরামী সৎ,ধার্মিক ও সদালাপী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার,স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
পারিবারিক সূত্রে জানা গেছে,শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর প্রতাপনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।