Wednesday, 11th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র‍্যালি ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (১০নভেম্বর-২৬) বিকাল ৪টায় উপজেলার নলতার রওজা শরীফ মোড়ে দলীয় কার্যালয়ের সামনে নলতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম ওসমানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের অন্যতম সদস্য মোখলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার আনিছুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন।সমাবেশের আগে নলতার ওয়ালটন সো রুমের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নলতা শরীফ মোড়ে এসে শেষ হয়।
র‍্যালি ও সমাবেশে নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নারী পুরুষ নেতাকর্মীবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেণ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।