স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কলারোয়া উপজেলার কয়লা ও জালালাবাদ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা কো-অর্ডিনেটর শুক্লা মিশ্র ও মোস্তাক আহমেদ।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম, মামলার নথি, রেজিস্টার, ভিসিএমআইএস আপডেট, বিভিন্ন ফরম, গ্রাম আদালতের সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এরআগে তিনি কলারোয়া উপজেলার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অফিস পরিদর্শন করেন এবং অফিসে সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল দেখে পরামর্শ প্রদান করেন।
