Wednesday, 11th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনি উপজেলার পাঁচ ইউনিয়নে আইন শৃংখলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া
আশাশুনি উপজেলার পাঁচ ইউনিয়নে আইন শৃংখলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া

আশাশুনি উপজেলার পাঁচ ইউনিয়নে আইন শৃংখলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া

এস,এম মোস্তাফিজুর রহমান।।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আশাশুনি উপজেলার পাঁচটি ইউনিয়নে বিশেষ মহড়া পরিচালনা করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে আশাশুনি থানা থেকে মহড়া শুরু হয়।
থানার অফিসার ইনচার্জ মো.শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের সদস্যরা আশাশুনি সদর,বুধহাটা,কুল্যা, কাদাকাটি ও বড়দল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন এবং বাজার ও জনসমাগম স্থানে মহড়ার বিষয়ে কথা বলেন। মহড়ার মাধ্যমে পুলিশের উপস্থিতি জানান দেওয়া,অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়। মহড়া শেষে মহড়ায় অংশ গ্রহনকারীরা পুনরায় থানায় ফিরে আসেন। পুলিশের এমন তৎপরতায় স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।