Sunday, 15th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে আগামীর পাঠশালা’র উদ্যোগে মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
কালিগঞ্জে আগামীর পাঠশালা’র উদ্যোগে মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

কালিগঞ্জে আগামীর পাঠশালা’র উদ্যোগে মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
নেতৃত্বের বীজ শিক্ষায়, বিকাশের মঞ্চ সাতক্ষীরায়-এই মূলমন্ত্রকে ধারণ করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ভিত্তিক শিক্ষা ও সমাজ সেবা মূলক স্বেচ্ছা সেবী উদ্যোগ ‘আগামীর পাঠশালা’র আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) কালিগঞ্জের নলতা অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজিত হয়।

বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল)-এর সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস্ কাউসার আজিজ। প্রধান বক্তার বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আক্তার, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ,থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ শাহিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, নলতা বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার শাহিনুর রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন। এছাড়া আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সকল কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ।

প্রতিযোগিতায় কালিগঞ্জ উপজেলার ৩৬টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। দুটি ধাপে অনুষ্ঠিত এই পরীক্ষার প্রথম ধাপ থেকে নির্বাচিত ১৮০ জন ফাইনালিস্ট গ্র্যান্ড ফিনালেতে অংশ গ্রহণ করে। চূড়ান্ত বিজয়ী ২০জন শিক্ষার্থীকে (স্কুল ১০, কলেজ ৫ ও মাদ্রাসা ৫) এক বছরের জন্য মাসিক শিক্ষা বৃত্তি, মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও অংশ গ্রহণ কারী সকলের জন্য ছিল ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের পক্ষ থেকে বিশেষ উপহার। গ্রাম-গঞ্জের লুকানো মেধাকে খুঁজে বের করা এবং শুধু ভালো ফলাফল নয়, বরং আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যেই ‘আগামীর পাঠশালা’ ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ বকুল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।