
সেলিম খান প্রতিনিধি:
কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের উত্তর দিগাং গ্রামে ভাই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় শিক্ষক আবদুর রশীদ(৭৫) নিজ বাড়ির আঙ্গিনায় পাঁচিলের কাজের সময় তার আপন ছোট ভাই সাত্তার (৫৫) বাধা দিলে দুই ভাইয়ের পরিবারের মধ্যে হাতাহাতি শুরু হয় ঘটনাস্থলে আহত হন তিনজন।
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন মৃত কামাল উদ্দিন মোল্লার বড় ছেলে শিক্ষক রশিদ(৭৫) ও তার ছেলে ওহিদুর রহমান সোহাগ(২৭),।আব্দুর সাত্তার এর স্ত্রী ফিরোজা খাতুন(৪৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায় শিক্ষক আব্দুর রশিদ (৭৫)দীর্ঘদিন যাবৎ এই বসতভিটায় বসবাস করে আসছে। নিজেরই বসতভিটায় উপরে পাঁচিল দেয়ার সময় ছোট ভাই অতর্কিত হামলা করলে হতাহতের ঘটনাটি ঘটে।
এই বিষয়ে আহতের ছোট ভাই মাস্টার আক্তারুজ্জামান সাংবাদিকদেরকে জানান, আমার বাবা মারা যাওয়ার পরে আমরা পাঁচ ভাই যার যার সম্পত্তি ভাগ করে নিয়ে আলাদা হয়ে গিয়েছিলাম।কিন্তু হঠাৎ করে আজকে আমার বড় ভাই শিক্ষক আব্দুর রশিদ তার বস বাসরত ভিটা মাটিতে পাঁচিল দিচ্ছিলেন। সেখানে তাদের বাড়িতে মারা মারির ঘটনাটা ঘটায় আমার আরেক ভাই আব্দুল সাত্তার তার স্ত্রী ফিরোজা খাতুন তার ছেলে সজিব তারা পরিকল্পিতভাবে আমার বড় ভাইয়ের উপরে হামলা চালিয়েছে।মাস্টার আখতারুজ্জামান প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এই বিষয়ে কলারোয়া থানার ইনচার্জ(ওসি) আলহাজ্ব মীর খাইরুকবির সাংবাদিকদেরকে জানান, অভিযোগ দায়ের হলে অবশ্য আইনত গত ব্যবস্থা নেয়া হবে