বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাংবাদিক মুজাহিদুল ইসলামের কলারোয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ
সাংবাদিক মুজাহিদুল ইসলামের কলারোয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ

সাংবাদিক মুজাহিদুল ইসলামের কলারোয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক ও যুগান্তর পত্রিকার সাংবাদিক মুজাহিদুল ইসলাম৷

এলাকাবাসী সুধীজনের সাথে মনোনয়নপত্র সংগ্রহে যাওয়ার সময় কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মুজাহিদুল ইসলাম
নির্বাচনী তফসিল ঘোষণার পর ১০ দিনে সাধারন ও সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫১ জন কাউন্সিলর প্রার্থী। মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী৷
কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, বৃহস্পতিবার পর্যন্ত ৯টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫১ জন তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সংরক্ষিত আসনের ১৩ জন ও সাধারণ কাউন্সিলর আসনে ৩৮ জন৷

কলারোয়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌর সদরের সাধারণ কাউন্সিলর হিসাবে তুলশীডাংগা পশ্চিম ১ নম্বর ওয়ার্ড তুলশীডাংগা পূর্ব থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন, কলারোয়া পৌর সদর বাজার ২ নম্বর ওয়ার্ড থেকে ৪ জন, গদখালী ৩ নম্বর ওয়ার্ড থেকে ৪ জন, ঝিকরা উত্তর -৪ নম্বর ওয়ার্ড থেকে ৪ জন, ঝিকরা দক্ষিণ ৫ নম্বর ওয়ার্ড থেকে ২ জন, গোপীনাথপুর ৬ নম্বর ওয়ার্ড থেকে ৪ জন, দক্ষিণ মুরারীকাটি ৭ নম্বর ওয়ার্ড থেকে ৪ জন, উত্তর মুরারীকাটি ৮ নম্বর ওয়ার্ড থেকে ৬ জন, মির্জাপুর ৯ নম্বর ওয়ার্ড থেকে ৫ জন৷ অফিস সূত্রে আরও জানা গেছে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন৷

এদিকে, সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১,২, ৩ নম্বর ওয়ার্ডে ৪ জন৷ ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে ৪ জন ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে ৫ জন৷

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।