
নতুন সূর্য ডেস্কঃ
খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। কে হচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, তা নিয়ে সর্বত্র চলছে আলোচনা। যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য ভোটাররাও বেশ উৎসাহী। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করছেন।
মনোনয়ন পেতে আওয়ামী লীগের একাধিক নেতা মাঠে রয়েছেন। তবে নির্বাচনে নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন-সাবেক ছাত্রনেতা,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, খুলনা সিটি ‘ল’ কলেজের সভাপতি ও খুলনা জেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক কামরুল গাজী (বি এ অনার্স বাংলা, এম এ এবং এলএলবি)। তিনি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবং সাংগঠনিক ভাবে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।
তিনি আওয়ামীলীগ পরিবারের সন্তান, ১নং আমাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বার বার নির্বাচিত আওয়ামীলীগের সভাপতি মোঃ জোনাব আলী গাজীর পুত্র ও আমাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোঃ আবুবকর সিদ্দিক (আবু গাজী) এর ভ্রাতুষ্পুত্র। তিনি কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্র্যত্যাশী চেয়ারম্যান প্রার্থী। এলাকা বাসী মনে করছেন-মোঃ কামরুল ইসলাম(কামরুল গাজী) আওমায়ীলীগের মনোনয়ন পেলে তিনি বিজয়ী হবেন,ইনশাআল্লাহ। ইউনিয়ন বাসীর জনমত জরিপে তিনি এগিয়ে আছেন।
এ প্রসঙ্গে কামরুল গাজী বলেন, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিতে, জননেতা আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু (এমপি) ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমাদী ইউনিয়নকে শোষণ-বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও মাদকমুক্ত শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই।