বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
তিন এলাকায় লকডাউন খুলনায়
তিন এলাকায় লকডাউন খুলনায়

তিন এলাকায় লকডাউন খুলনায়

নিউজ ডেস্কঃ খুলনায় পরীক্ষামূলক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ সোমবার করোনাভাইরাস সংক্রান্ত খুলনা জেলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ উপস্থিত ছিলেন।

অধিক হারে সংক্রমণের কারণে খুলনা মহানগরীর ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নকে পরীক্ষামূলক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ জুন রাত ১২টা থেকে পরবর্তী ২১ দিন এসব জায়গায় বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না। প্রবেশ পথগুলোতে প্রতিবন্ধকতা দেওয়া হবে যাতে বাইরে থেকেও কেউ ঢুকতে না পারে। আগামী দুইদিন মাইকিং করে বিষয়টি এলাকাবাসীকে জানানো হবে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, লকডাউনে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।