
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে গোলাম রব্বানী নামের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তিনি কলারোয়া উপজেলার গোয়ালচাতর এলাকার মৃত জাহাবক্স গাজীর ছেলে। সোমবার সকালে চিকিৎসাধীর অবস্থায় তিনি মারা যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, গোলাম রব্বানীর নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। পরে তাকে হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।