বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
টাকা তুলে নিতে পারবেন হজের জন্য নিবন্ধনকৃতরা: ধর্ম সচিব
টাকা তুলে নিতে পারবেন হজের জন্য নিবন্ধনকৃতরা: ধর্ম সচিব

টাকা তুলে নিতে পারবেন হজের জন্য নিবন্ধনকৃতরা: ধর্ম সচিব

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংকটের কারণে এ বছর ‘অত্যন্ত সীমিত পরিসরে’ হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। ইতোমধ্যে সৌদিতে যারা রয়েছেন কেবল তারা ছাড়া অন্য কোনো দেশের জনগণকে হজের অনুমতি দেয়া হচ্ছে না। ফলে বাংলাদেশ থেকে যারা হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন, তারা চাইলে টাকা তুলে নিতে পারবেন।

ধর্মসচিব মো. নূরুল ইসলাম মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

এ সময় ধর্মসচিব বলেন, নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে কেউ যদি টাকা না তুলে মনে করেন যে আগামী বছর হজে যাওয়ার জন্য তা রেখে দেবেন, তাহলে সে বিষয়টিকেও স্বাগত জানাবে মন্ত্রণালয়।

তিনি বলেন, নিবন্ধনের টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। যেভাবে তারা টাকা জমা দিয়েছিলেন, সেভাবেই টাকা ফেরত নেবেন। তবে টাকা তোলার ক্ষেত্রে যেন সবাই একসঙ্গে ভিড় না করেন, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে যেন টাকা তোলা হয়, সে বিষয়টি দেখা হবে।

তিনি জানান, আগামীকাল বুধবার এ বিষয়ে একটি সভা ডাকা হয়েছে। সেই সভা থেকেই কীভাবে কী করতে হবে, তা বলে দেওয়া হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।