
ফাহিম হাসান সানিঃদীর্ঘ প্রতিক্ষার পর কেন্দ্রীয় কমিটির শূন্য পদে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ রবিবার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এতে ঢাবির গণিত বিভাগের মেধাবী ছাত্র ও অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার রাজ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পদায়ন করা হয়েছে।
তিনি তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য নিজ জেলায় এবং ঢাবি শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়।