
নতুুুন সূর্য ডেস্ক:
আগামীকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারী) কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কলারোয়া সংবাদদাতা আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব অজেদার রহমান খাঁন চৌধুরীর ১৯ তম মৃত্যুবার্ষিকী । এ উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কলারোয়ার খাসপুর মোড়স্থ চৌধুরী জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ করেছেন সাংবাদিক পলাশ চৌধুরী।
উল্লেখ্য, আলহাজ্ব অজেদার রহমান খাঁন চৌধুরী ২০০২ সালের ৫ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন।