বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জনতার ডাক্তার কলারোয়া হাসপাতালের আরএমও শফিকুল সহ দুইজন করোনাক্রান্ত
জনতার ডাক্তার কলারোয়া হাসপাতালের আরএমও শফিকুল সহ দুইজন করোনাক্রান্ত

জনতার ডাক্তার কলারোয়া হাসপাতালের আরএমও শফিকুল সহ দুইজন করোনাক্রান্ত

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শফিকুল ইসলাম (৩৫)এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেনটেটিভ সাইদুর রহমান শাহেদ (৩৪)করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।  

বুধবার (২৪জুন) সকালে তাদের এই রিপোর্ট আসে। এনিয়ে উপজেলায় ১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হলেও চন্দনপুর ইউনিয়নের ৬জন ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত ১০জন করোনা শনাক্ত ব্যক্তি উপজেলাতে রয়ে গেছে। আরএমও ডাক্তার শফিকুল ইসলাম বলেন, গত ২১জুন তিনি নমুনা দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত তার কোন উপসর্গ নেই।

বুধবার বেলা ৩টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। তিনি জানান, তাদের বাড়ি লকডাউন ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া করা হচ্ছে। করোনা পরিস্থিতিতেও নিরলসভাবে কলারোয়ায় ডাক্তার শফিকুল ইসলাম-ই রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছিলেন। হাসপাতালে করোনার সম্মুখযোদ্ধা হিসেবে লড়াকু ভূমিকা পালন করতে দেখা গেছে এই চিকিৎসকের। তার গ্রামের বাড়ি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে। পরিবারসহ থাকেন কলারোয়া হাসপাতালের আবাসিক কোয়ার্টারে। আর স্কয়ার ঔষধ কোম্পানির রিপ্রেনজেটেটিভ শাহেদ থাকেন কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামে। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়। উল্লেখ্য, বুধবার (২৪জুন) পর্যন্ত কলারোয়ায় করোনা পজিটিভ শনাক্ত হওয়া ১৬ জন ব্যক্তির মধ্যে ইতোমধ্যে ৬ ব্যক্তি করোনা ভাইরাস মুক্ত হয়েছেন। ফলে ১০জন করোনা শনাক্ত ব্যক্তি রয়ে গেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।