বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দুই মেয়েকে হত্যা করার পর  আত্মহত্যার চেষ্টা করেন বাবা
দুই মেয়েকে হত্যা করার পর  আত্মহত্যার চেষ্টা করেন বাবা

দুই মেয়েকে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেন বাবা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকায় বাড়ি থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা মতে তাদের  শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর তাদের পিতা মুকুন্দও আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার ভোরে ভান্ডারগাঁও গ্রামের বড়ুয়া পাড়ায় নিহতরা হলেন, মুকুন্দ বড়য়ার মেয়ে টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১০)। তারা স্থানীয় একটি স্কুলের অষ্টম ও চতুর্থ শ্রেণীর ছাত্রী। পুলিশ জানায়, কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা মুকুন্দ বড়ুয়া জাহাজে চাকরি করতেন। চার বছর আগে তাঁর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে দুই মেয়ে পটিয়ার মামার বাড়িতে থাকেন। লকডাউনের পর চাকরি থেকে এসে মুকুন্দও শ্বশুড় বাড়িতে উঠেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দীন বলেন, ‘রাতে কোনো এক সময়ে দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। দুই মেয়ের লাশ উদ্ধারের পাশাপাশি তাদের পিতা মুকুন্দকে অচেতন অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এমন হতাশাজনক ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।