বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মোংলা প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন
মোংলা প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন

মোংলা প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মংলা প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪মার্চ) সন্ধ্যা ৭:৩০ মিঃ প্রেস ক্লাব ভবনে ওই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ বাক্য পাঠ করান চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওঃ রুহুল আমিন।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন,দৈনিক জনকণ্ঠ পত্রিকার মোংলা প্রতিনিধি আহসান হাবিব হাসান,সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ, মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী ও মোংলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন।এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,নবগঠিত মোংলা প্রেস ক্লাব সভাপতি মনিরুল হায়দার ইকবাল,সহ-সভাপতি মোঃ জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু,সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মোল্যাসহ নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। শপথ বাক্য পাঠ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি সকালে প্রেস ক্লাবের এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এ দিন রাতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুধীজনের প্রতিনিধিগণ প্রেস ক্লাবের উপস্থিত হয়ে কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।