বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনা জেলা আইনজীবী সমিতি ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম অসুস্থ
খুলনা জেলা আইনজীবী সমিতি ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম অসুস্থ

খুলনা জেলা আইনজীবী সমিতি ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম অসুস্থ

নিউজ ডেস্কঃ খুলনা জেলা আইনজীবী সমিতি ও খুলনা সদর থানা আওয়ামীলীগের সভাপতি আজম খান কমার্স কলেজের সাবেক ভিপি, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হলে প্রথমে তাকে সিটি মেডিকেল কলেজে হাসপাতালে তারপর খুলনার নার্গিস মেমোরিয়াল হসপিটালে ভর্তি করা হয়৷ বুধবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ্যাডঃ সাইফুল ইসলামের অসুস্থতার খবর পেয়ে সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা খুলনা মেডিকেল কলেজে হাসাপাতালে দেখতে যান। তারা সেখানে অবস্থান করেন ও চিকিৎসার খোজ খবর নেন।এসময় আরোও উপস্থিত ছিলেন, আওয়ামিলীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, মোঃ মুন্সি মাহবুবুল আলম সোহাগ,অধ্যাঃ মিজানুর রহমান,তাসলিম আহমেদ আশা,সমীর কৃষ্ণ হীরা,মোঃ শওকত হোসেন,ইউসুফ আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।এ্যাডঃ সাইফুল ইসলামের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ,খুলনা মহানগর আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা,খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারি।আরো বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।