
নতুন সূর্য ডেস্কঃ
যাত্রার ১০ দিন আগে ট্রেনের অগ্রিম টিকিট কেনার যে সুযোগ এতদিন ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিন আগে কেন যাবে না। যাত্রার ৫ দিন আগে টিকিট কিনতে হবে। এছাড়া টিকিট ফেরত দিতে চাইলে নতুন করে চার্জ নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।
রেল বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৫ এপ্রিল থেকে অগ্রিম ট্রেনের টিকিট ১০ দিনের পরিবর্তে ৫ দিন আগে থেকে ইস্যু করা হবে। এছাড়া টিকিট ফেরত দেওয়ার আগে নতুন করে চার্জ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে টিকিটের পূর্ব মূল্য ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে এসি টিকিটে ৪০ টাকা, প্রথম শ্রেণিতে ৩০ টাকা এবং অন্যান্য চার্জ বাবদ ২৫ টাকা কর্তন করা হবে।