বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়,গ্রেফতার ২
পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়,গ্রেফতার ২

পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়,গ্রেফতার ২

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রয় ফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) শহরের মেহেদীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের মেহেদীবাগ এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবির। পুলিশ জানায়, সোমবার রাতে সাইফুল ইসলাম ও আলমগীর কবির সদর উপজেলার বৈকারীর আব্দুস ছালেকের বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ক্রয় ফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় আব্দুস ছালেক ঘরে থাকা এক লাখ টাকা বের করে দিয়ে রেহাই পায়। বিষয়টি মঙ্গলবার সকালে আব্দুস ছালেক সাতক্ষীরা সদর থানায় লিখিতভাবে জানায়। অভিযোগ পেয়ে পুলিশ চাঁদাবাজদের ধরতে তৎপর হয়ে ওঠে। এক পর্যায়ে এসআই সাইফুল অভিযান চালিয়ে শহরের মেহেদীবাগ এলাকা থেকে সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবিরকে গ্রেপ্তার করে। পরে অভিযোগকারীরা তাদেরকে সনাক্ত করেন। সাতক্ষীরা সদর থানার এসআই সাইফুল রাতে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।