বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মিয়ানমারে জান্তার গুলিতে বাবার কোলে থাকা ৭ বছরের শিশু নিহত
মিয়ানমারে জান্তার গুলিতে বাবার কোলে থাকা ৭ বছরের শিশু নিহত

মিয়ানমারে জান্তার গুলিতে বাবার কোলে থাকা ৭ বছরের শিশু নিহত

নতুন সূর্য ডেস্কঃ

মিয়ানমারে এবার জান্তা সরকারের নিরাপত্তাবাহিনীর গুলিতে বাবার কোলে থাকা সাত বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির দ্বিতীয় প্রধান শহর মান্দালয়ের শান মিয়া থাজি এলাকায় ঘটেছে এই ঘটনা।

নিহত ওই মেয়ে শিশুটির নাম খিন মিও শিট। স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগে খিন মিও শিটের গায়ে। খবর বিবিসির।

বিক্ষোভে এ পর্যন্ত ২৬১ জন মারা গেছেন,শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের মধ্যে অন্তত ২০ জন অপ্রাপ্তবয়স্ক বা শিশু রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।