বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামালকে অব্যাহতি
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামালকে অব্যাহতি

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামালকে অব্যাহতি

নতুন সূর্য ডেস্কঃ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার (৫ এপ্রিল) এ-সংক্রান্ত একটি চিঠি দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গুলশানে চেয়ারপারসনের দপ্তরে ইস্যু করা হয়েছে। আজকের মধ্যেই চিঠিটি মারুফ কামাল খানের কাছে পাঠানো হবে।

বিএনপির দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। জানতে চাইলে দলটির দপ্তরের দায়িত্বে থাকা বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স বলেন, প্রেস সচিবকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি দলের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। তিনি আদিষ্ট হয়ে অব্যাহতিপত্রটি গুলশান অফিসে পাঠিয়েছেন।

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, ২০১৮ সাল থেকেই মারুফ কামাল খান নিষ্ক্রিয়। তিনি তার কর্মস্থলে আসছেন না। প্রেস সচিবের পদ ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দায়িত্বে পালনে অবহেলা করছেন। এ জন্য স্থায়ী কমিটির বৈঠকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

২০০৯ সাল থেকে মারুফ কামাল খান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্বে ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।