বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দিনাজপুরের ঈদ উদযাপন   কয়েকটি গ্রামে
দিনাজপুরের ঈদ উদযাপন   কয়েকটি গ্রামে

দিনাজপুরের ঈদ উদযাপন কয়েকটি গ্রামে

নিউজ ডেস্কঃ সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের ৬টি উপজেলার কয়েক গ্রামের মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। দিনাজপুরের জেলা সদর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর এবং খানসামা উপজেলা এলাকায় পৃথক জামাতে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন কয়েক হাজার মানুষ। পরে পশু কোরবানি দেন তারা। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের চারুবাবু এলাকার পার্টি সেন্টারে প্রায় দুই শতাধিক মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এই নামাজে মহিলা ও শিশুরাও অংশগ্রহণ করেছে। এই জামায়াতে ইমামতি করেন সদর উপজেলার রানীগঞ্জ গ্রামের মো. সাইফুল ইসলাম।  এছাড়া একই সময়ে জেলার চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ, বিরলের বালন্দর, খানসামার পাকেরহাটসহ বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেন কয়েকশ মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে কিছু মানুষ। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।