বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দেশে ৭ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
দেশে ৭ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

দেশে ৭ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

নতুন সূর্য ডেস্কঃ

দেশে সাত বছরের মধ্যে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড। রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ২০১৪ সালের একই দিনে যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। ওই বছর চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে ও ঢাকায় ৪০ ডিগ্রিতে উঠেছিল।আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই যুগে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল যশোরে। তার আগে ১৯৯৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে রেকর্ড ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল।

জানা যায়, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। নেত্রকোনা জেলাসহ খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদরা জানান, দেশের বেশির ভাগ এলাকার ওপর দিয়ে তীব্র ও মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যে কারণে বেশির ভাগ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। আগামীকাল মঙ্গলবার দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা আরও বাড়তে পারে। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।