মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দুই সপ্তাহের আগে কোনো দেশ থেকে টিকা আসছে না
দুই সপ্তাহের আগে কোনো দেশ থেকে টিকা আসছে না

দুই সপ্তাহের আগে কোনো দেশ থেকে টিকা আসছে না

নতুন সূর্য ডেস্কঃ

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের আগে কোনো দেশ থেকে টিকা আসছে না।

মঙ্গলবার (২৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।মাসুদ বিন মোমেন জানান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার উদ্যোগ চলছে। তবে প্রক্রিয়া শেষে টিকা আসতে দুই সপ্তাহ সময় লাগবে। এর আগে দেশে কোথাও থেকে টিকা আসছে না।

টিকা নিয়ে চীনের উদ্যোগে ৬ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যোগ দেন। মঙ্গলবার দুপুর ২ টায় ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দেন। বৈঠক শেষে ড. মোমেনের বাসভবনে সাংবাদিকদের অবহিত করেন পররাষ্ট্র মন্ত্রী ও সচিব।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।