বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার গোয়ালচাতর কাঁচাবাজারের বেহাল দশাঃ দেখার কেউ নেই
কলারোয়ার গোয়ালচাতর কাঁচাবাজারের বেহাল দশাঃ দেখার কেউ নেই

কলারোয়ার গোয়ালচাতর কাঁচাবাজারের বেহাল দশাঃ দেখার কেউ নেই

মোঃ রাসেল হোসেন, কলারোয়াঃ 
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর কাঁচাবাজারে সামান্য বৃষ্টি নামলে বিপদে পড়ে যায় ক্রেতা-বিক্রেতারা। কারণ একটু বৃষ্টি হলেই পানি জমে যায় কাঁচা বাজারে। এর ফলে ক্রেতা-বিক্রেতাদের বাজারে আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়। গোয়ালচারত বাজারে আসে  পার্শ্ববর্তী ৫ থেকে ৬টি গ্রামের মানুষ।
তাই ক্রেতা ও বিক্রেতাদের কথা চিন্তা করে বাজার কমিটির অর্থায়ানে ১৫ থেকে ২০টলি  আদলা-ইট বসানো হয়েছে কাঁচাবাজারে ০৩-০৬-২০২০ তারিখে। কিন্তু তার পরেও এই বাজারে জলাবদ্ধতা যায় নাই বৃষ্টি হলেই আবার সেই জলাবদ্ধতার সৃষ্টি হয় আর বিপদে পড়ে যায় ক্রেতা-বিক্রেতারা।
বাজার কমিটি ও ক্রেতা-বিক্রেতাদের দাবি যে কেঁড়াগাছি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন হাবিল যেন খুব দ্রুত আমাদের এই বাজারটির সংস্কাররের কাজ শুরু করেন। না হলে আমরা প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হতে হচ্ছে। উনারা আমাদের আরো বলেন যে, এই জলাবদ্ধতার কারণে আমাদের বাজারের পরিবেশ ও নষ্ট হয়ে গেছে অনেকখানি।
এ বিষয়ে মুঠোফোনে চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন হাবিল কথা হলে তিনি বলেন, গোয়ালচাতর বাজার কমিটির সাথে আলোচনা করে একটা ব্যবস্থা করবো। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।