
ইউনুছ আলী, কপিলমুনিঃ মুজিববর্ষে আলোকিত হলো পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের দূর্গম পল্লী এলাকা গোয়ালবাথান, তালতলা, চিনামলা ও শ্রিফলতলা গ্রাম।
বৃহস্পতিবার বিকাল ৬ টায় পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু উক্ত এলাকার বিদ্যুতায়নের উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী ১০ নং জিটি চিনামলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা উপজেলা আঃলীগের সাবেক বিজ্ঞান ও গবেষণা সম্পাদক দিপক কুমার মন্ডলের সভাপত্বিতে ও ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, খুলনা পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলতাফ হোসেন, প্রকল্প বিভাগের নির্বাহী প্রকৌশলী আজিজুর ইসলাম, পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রেজায়েত আলী।
ওয়্যারিং পরিদর্শক ইন্সেপেক্টর বিধান চন্দ্র ঘোষ, খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগের সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এম এম আজিজুল হাকিম, ইউপি সদস্য রাজীব গোলদার, হাসানুর রহমান হাসান, মৃগাঙ্ক বিশ্বাস, গৌতম সানা, হারুনার রশিদ, মাহাবুবুর রহমান নয়ন, কপিলমুনি অভিযোগ কেন্দ্রের লাইনটেকনিশিয়ান (ইনচার্জ) মোঃ আব্দুস সোবহান, পৌর ছাত্রলীগের সাধারণ-সম্পাদক রায়হান পারভেজ রনি, ইউপি সদস্য রফিকুল হাওলাদার, যুবলীগ নেতা সুকুমার ঢালী, প্রিতিশ কুমার মন্ডল, শংকর ঢালী, উজ্জল মন্ডল, শ্রীকান্ত বিশ্বাস, উত্তম ঢালী, জি এম সামাদ, মোঃ শাহিনুর মোড়ল, ইকবাল গাজী ও বিনয় কৃষ্ণ গোলদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, লাইনম্যান গ্রেড-১ দীপঙ্কর কুমার দাশ, মোঃ মতিউর রহমান, কাজল কুমার দাশ, মিলন কুমার ঘোষ ও অত্র এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, বহু প্রতিক্ষিত অপেক্ষার অবসান ঘটিয়ে খুলনা পল্লী বিদ্যুৎ সিমিতির আওয়াতায় ৪৮.৫৪৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন ৮ কোটি ২৫ লক্ষ ২৬ হাজার ৫০০ শত টাকা ব্যয়ে উক্ত গ্রামের ২৫৩ জন পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে।