বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত
কলারোয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

কলারোয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

ষ্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকালে পৌরসদরের বিশ্বাস মার্কেটে অবস্থিত দলিয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক    আমিনুল ইসলাম লাল্টু। আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, পৌর আওয়ামীগের সভাপতি আজিজুল ইসলাম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সাংবাদিক সরদার জিল্লু,  আওয়ামীলীগ নেতা প্রভাষক আব্দুর রহিম, আবু বক্কর সিদ্দিক লাভলু, আসাদুজ্জামা,  শহিদুল ইসলাম, জিগরিয়া, যুবলীগ নেতা শফিউল আলম শফি,আজিজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন,  সাবেক ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ, ছাত্রনেতা তুহিন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন  স্বাধীনতা অর্জনের অগ্রদূত, মহীয়সী নারী বঙ্গবন্ধুর পথ প্রদর্শক। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।