
তরিকুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কৃষকদের মান উন্নায়নে চাষাবাদের জন্য কন্দাল চাষের বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০মে) একদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচারক মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ইমরান হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আবির হোসেন, সমীর কুমার ঘোষ, শেখ আবুল হাসান, এ কে মামুনুর রশিদ, মিনাল কান্তি মন্ডল, মোঃ গোলাম রসুল প্রমুখ।
কলারোয়া কৃষক প্রশিক্ষন কেন্দ্র ও কেরালকাতা ইউনিয়নের পুঁটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২০ জন এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে কৃষকদের মাঝে কন্দাল ফসল চাষের উপকারী অল্প খরচে আধিক লাভ জনক ফল উৎপাদন। অল্প সময়ে অধিক ফসল উৎপাদক। কন্দাল ফসলের দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির। পতিত জমিতে চাষে কৃষকদের উদ্বৃত্ত করণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষনে অংশ গ্রহণে কৃষকের মাঝে সদন প্রদান করা হয়।
