
ইউনুছ আলী,পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় বঙ্গমাতা বেগম ফজিলাতুনেছা মুজিব এর ৯০ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার বিকালে দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিহাবউদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষক লীগের সভাপতি প্রভাষক ময়নুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইকরামুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, বিশিষ্ট ব্যবসায়ী দাউদ শরীফ, শেখ জামাল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, শাহিন শাহ বাদশা,যুবলীগ নেতা সালাহউদ্দিন কাদের, আল-ইদ্রিজ প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রাইসুল ইসলাম ।