বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির সাথে যুবলীগনেতার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির সাথে যুবলীগনেতার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির সাথে যুবলীগনেতার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

ইউনুছ আলী, পাইকগাছাঃ পাইকগাছায় আওয়ামী লীগ নেতার সাথে  মোবাইলে যুবলীগনেতার কথোপকথন নিয়ে উপজেলা যুবলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে গত ৮ আগস্ট সকালে চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজীর সাথে উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এমএম আজিজুল হাকিমের মোবাইলে কথা হয়। একে অপরের সাথে দলীয় আলাপচারিতার এক পর্যায়ে যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ সম্পর্কে কথা বলেন। পরে কথোপকথনের অডিওটি দলীয় প্রতিপক্ষরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এনিয়ে নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এঘটনায় উপজেলা যুবলীগ সোমবার সকালে দলীয় কার্যালয়ে জরুরী সভার আয়োজন করে। সভায় কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না মর্মে ৭ দিনের মধ্যে জবাব চেয়ে যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিমকে কারণ দর্শানো নোটিশ প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, যুবলীগনেতা শেখ শহীদ হোসেন বাবুল, শেখ মাসুদুর রহমান, শেখ আব্দুস সাত্তার, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, অহেদুজ্জামান মোড়ল, জগদীশ চন্দ্র রায়, জাকির হোসেন, আব্দুল হালিম,বারিক গাজী, আনিছুর রহমান গাজী, গৌতম রায়, প্রণব কান্তি মন্ডল, শিকদার আবু হানিফ সোহেল, আকরামুল ইসলাম, আল-আমিন মোড়ল, আসিফ ইকবাল রনি।
উল্লেখ্যঃ ,এম আজিজুল হাকিম ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে  এসে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।