বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আবারও ভূমিকম্পে কাঁপল সিলেট
আবারও ভূমিকম্পে কাঁপল সিলেট

আবারও ভূমিকম্পে কাঁপল সিলেট

নতুন সূর্য ডেস্কঃ

ফের মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। রিখটার স্কেলে এ ভূমিকম্পটির মাত্রা ২-এর নিচে ছিল বলে জানা গেছে। রবিবার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। 

এর আগে, গতকাল শনিবার (২৯ মে) সিলেটে এক ঘণ্টার মধ্যে চার দফা ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৭ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টায় মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে এসব ভূমিকম্প অনুভূত হয়। এতে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ধারণা করেন, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরণের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরণের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম জানান, আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।