
আসাদুজ্জামান ফারুকী,ষ্টাফ রিপোর্টারঃ প্রতি বছরের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসটি যথাযথ মর্যাদায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে শোকের সাথে পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এক শোক র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম হলরুম প্রাঙ্গণে আলোচনা সভায় এসে শেষ হয়৷ র্যালিতে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ সহ সকল আধা-সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুশীল সমাজের নাগরিক অংশ গ্রহণ করে।উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বাংলাদেশ ও স্বাধীনতার ¯’স্থপতি শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ দিবসের উৎপত্তি। এ দিন বাংলাদেশ ও স্বাধীনতার ¯’স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। স্বাধীন বাংলাদেশের ¯’পতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে স্বপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব।
এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনসহ নিহত হন আরো ১৬ জন । এ সময় তিনি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করেন বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন৷ উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের উপস্থপনায় আরো উপস্থথিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান দলীয় নেতাকর্মী সহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আক্তার নুরুন্নাহার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন প্রমূখ৷ অনুষ্ঠানে বেকার যুব সমাজের মাঝে যুব ঋণ বিতরণ, অসহায় দুঃস্থ’ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ও উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এছাড়াও দিনব্যাপী রয়েছে নানা কর্মসূচি ৷


