বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শনিবার থেকে সাতক্ষীরা ৭ দিনের  কঠোর লকডাউন
শনিবার থেকে সাতক্ষীরা ৭ দিনের  কঠোর লকডাউন

শনিবার থেকে সাতক্ষীরা ৭ দিনের কঠোর লকডাউন

স্টাফ রিপোর্টার:

আগামী শনিবার(৫ জুন ২০২১) থেকে সাতক্ষীরা জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমনের হার আশংকাজনকভাবে বৃদ্ধি পেতে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা প্রশাসন।
আজ(৩ জুন) বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্র জানিয়েছে কয়েকদিনের গড় হিসেবে সাতক্ষীরায় করোনা পজিটিভ পাওয়া গেছে ৫৭ শতাংশ। অপরদিকে করোনা পজিটিভ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেনটিনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন।

জেলা প্রশাসক জানান লকডাউনের এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তবে ওষুধ ফার্মেসী, হাসপাতাল, ক্লিনিক অ্যাম্বুলেন্স এবং বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে। দুরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল এ সময় বন্ধ থাকবে। বন্ধ থাকবে মোটর সাইকেল চলাচলও।

সাতক্ষীরার সাথে যশোর ও খুলনার সড়ক যোগাযোগে পয়েন্টগুলিতে পুলিশ চেকপোষ্ট থাকবে। এ সময় সীমান্তে পারাপার বন্ধ থাকবে। শহরে থাকবে ভ্রাম্যমান আদালত। বাধা নিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে। সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান করোনা সংক্রমনরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।