
শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিবেদকঃ
‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে করোনা মোকাবিলায় স্বাস্থ্য শিক্ষাসেবা প্যাকেজ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৬ জুন) বুধাবর সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে করোনা মোকাবেলায় স্বাস্থ্য শিক্ষাসেবা প্যাকেজ প্রচারনা কার্যক্রমের শুভ উদ্ধোধন হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো লাইফস্টাইল হেলথ এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমে দেশ ব্যাপী করোনা মহামারী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসাবে জনসচেতনতা মূলক লোকগান, নাটিকা এবং স্বাস্থবিধি সহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী ভিত্তিক প্রচারনা কার্যক্রমটি দেশব্যাপী পরিচালিত হচ্ছে।
উক্ত কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্যনিটেরি ইন্সপেক্টর আব্দুস সোবহান, সহ কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুলবারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ
দেশের সকল পর্যায়ে সাধারণ মানুষের এই করোনা মহামারীর সংক্রমক থেকে নিজের সুরক্ষা সহ পরিবার স্বজন তথা সকলের জীবন রক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়, রতনপুর বাজার, কালিগঞ্জ বাস টার্মিনাল, নলতা বাজার সহ অন্যান্য স্থানে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।