
শেখ মারুফ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
বুধবার (১৬ জুন) বিকাল ৫টায় সাতক্ষীরার কালীগঞ্জে টিজিপি ব্লাড ব্যাংক ও করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সংকটে বাড়ী বাড়ী অক্সিজেন সেবা পৌছে দিতে এই মহৎ উদ্যোগ গ্রহন করা হয়েছে।
তারালী মোড়ে তারালী ইপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র নিজস্ব কার্যালয়ে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন রোগ দিন দিন বৃদ্ধি পাওয়ায় কালিগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়ীতে জরুরী চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন সরবরাহের শুভ উদ্ধোধন করা হয়েছে।উদ্ধোধন করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, তারালী ইউপি চেয়ারম্যান ও টিজিপি ব্লাড ব্যাংক এর উপদেষ্টা এনামুল হোসেন ছোট।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় অক্সিজেন প্রদান উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আজিজ আহম্মেদ পুটু, সুশীলনের উপ-পরিচালক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যাত্রা ফেডারেশনের সভাপতি কাজী আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ছাব্বির আহম্মেদ বিদ্যুৎ, আব্দুল হান্নান, সাতক্ষীরা-৪ সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি জাহিদ হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল সহ টিজিপি ব্যাংকের সদস্য ও করোনা এক্সপার্ট টিমের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

কালিগঞ্জ উপজেলার যেকোনো স্থানেই করোনা ভাইরাসের কারনে অসুস্থ্য হয়ে পড়লে তারা টিজিপি ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করলে তাদের বাড়ীতে অক্সিজেন সেবা পৌছে দেওয়া হবে। তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ঐকান্তিক প্রচেষ্টায় সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় প্রথম পর্যায়ের ১০টি অক্সিজেন স্যালিন্ডার ক্রয় করা হয়। প্রয়োজনে চিকিৎসা সহতায় টিজিডি ব্লাড ব্যাংকের সদস্য ও করোনা এক্সপার্ট টিমের সদস্যরা সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। উপজেলা এলাকার দুস্থ্য অসহায় ব্যক্তিদের করোনা ভাইরাস সংক্রামক রোগ প্রতিরোধে অক্সিজেন সেবা প্রদানের এই উদ্যোগ সর্ব শ্রেণীর মানুষের কাছে প্রশংসিত হয়েছে।